সহজে শিখুন শতকরা অংক


সহজে শিখুন শতকরা অংক  ….

শতকরা হচ্ছে ১০০ এর মধ্যে কত।
শতকরা=(ছোট সংখ্যা /বড় সংখ্যা)*১০০
৭% =৭/১০০
২৫%=২৫/১০০=১/৪(কাটাকাটি করে)
১/২ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ=(১/২)*১০০
=৫০%


১।১/৫ কে শতকরায় প্রকাশ করলে হয়-
ক।২৫% 
খ।২০% 
গ।৫% 
ঘ।১%
সমাধানঃ
শতকরা=(১/৫)*১০০
=২০%
সঠিক উওর খ।


২।৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে ফেলের হার কত?
ক।৬০% 
খ।৭০% 
গ।৮০% 
ঘ।৯০%
সমাধানঃ
শতকরা=(ছোট সংখ্যা /বড় সংখ্যা)*১০০
=(৪২/৬০)*১০০
=৭০
সঠিক উওর খ।
৩।৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
ক।২৫% 
খ।২৮% 
গ।৩০% 
ঘ।৩২%
সমাধানঃ
৬০ জনে পাশ=৬০-৪২=১৮
শতকরা=(ছোট সংখ্যা /বড় সংখ্যা)*১০০
=(১৮/৬০)*১০০
=৩০
সঠিক উওর গ।
৪।যদি তেলের মূল্য শতকরা ২৫% বদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে,তেল বাবদ খরচ বদ্ধি পাবে না।
ক।২০% 
খ।১৬% 
গ।১১% 
ঘ।৯%
সমাধানঃ
২৫% বদ্ধি পাওয়ায় আগে তেলের দাম ১০০ টাকা হলে বর্তমান তেলের দাম=১০০+২৫=১২৫ টাকা
খরচ আগের সমান রাখতে হলে ১২৫ টাকা থেকে ২৫ টাকা খরচ কমাতে হবে(তাহলে খরচ ১০০ থাকবে)।
শতকরা কমাতে হবে=(২৫/১২৫)*১০০
=২০
সঠিক উওর ক।
৫।ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?
ক।২৭টাকা 
খ।২৫.৯৩টাকা 
গ।৪০টাকা 
খ।২৫.৫০টাকা
সমাধানঃ
ক এর বেতন খ এর বেতন ১০০ হলে তার চেয়ে ৩৫ টাকা বেশি।অথাৎ ক এর বেতন তখন ১০০+৩৫=১৩৫ টাকা।
খ এর বেতন কম ১৩৫ এর মধ্যে ৩৫ টাকা।
শতকরা বেতন কম=(৩৫/১৩৫)*১০০
=২৫.৯৩টাকা
সঠিক উওর খ।
৬।৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%?
ক।৫০ 
খ।৬০ 
গ।৭০ 
ঘ।৮০
সমাধানঃ
শতকরা=(ছোট সংখ্যা /বড় সংখ্যা)*১০০
বা,৬০=(৪৮/ বড় সংখ্যা)*১০০
বা,৬০/১০০=৪৮/ বড় সংখ্যা
বা, (৬০/১০০)* সংখ্যা ২=৪৮
বা,৬০* বড় সংখ্যা =৪৮*১০০
বা, বড় সংখ্যা =৪৮০০/৬০
=৮০
সঠিক উওর ঘ।


*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2