শতকরা লাভ-ক্ষতির অংক: দ্রুত ও নির্ভুল সমাধান




লাভ-ক্ষতি




সূত্রঃ
লাভ=বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
ক্ষতি= ক্রয়মূল্য- বিক্রয়মূল্য
শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০
শতকরা লাভ= (লাভ/ক্রয়মূল্য)*১০০
শতকরা ক্ষতি= (ক্ষতি/ক্রয়মূল্য)*১০০


১।টাকায় ৩টি লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক।৫০% 
খ।৩০% 
গ।৩৩% 
ঘ।৩১%
সমাধানঃ
৩ টি লেবুর ক্রয়মূল্য =১ টাকা
১ টি লেবুর ক্রয়মূল্য =১/৩ টাকা
আবার,
২ টি লেবুর বিক্রয়মূল্য=১ টাকা
১ টি লেবুর বিক্রয়মূল্য=১/২ টাকা
শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০
={(১/২-১/৩)১/৩}*১০০
=৫০
সঠিক উওর ক।


২।একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো।ক্ষতির শতকরা হার কত?
ক।৪% 
খ।৬% 
গ।৫% 
ঘ।৭%
সমাধানঃ
২০ টাকা ক্ষতি হওয়ায় ক্রয়মূল্য ৩৮০+২০=৪০০টাকা
শতকরা ক্ষতি=(ক্ষতি/ ক্রয়মূল্য)*১০০
=(২০/৪০০)*১০০
=৫
সঠিক উওর গ।


৩।২০টাকায় ১২টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক।১২% 
খ।১৫% 
গ।২০% 
ঘ।১০%
সমাধানঃ
১ টি আমড়ার বিক্রয়মূল্য ২ টাকা
১২ টি আমড়ার বিক্রয়মূল্য ১২*২ টাকা
=২৪ টাকা
শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০
={(২৪-২০)/২০}*১০০
=২০
সঠিক উওর গ।




৪।৪০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১ টি কলা কত টাকায় বিক্রি করতে হবে?
ক।৮ টাকা 
খ।৭ টাকা 
গ।৬ টাকা 
ঘ।৫ টাকা
সমাধানঃ
১০ টি কলা কিনে ৪০ টাকায়
১ টি কলা কিনে(৪০/১০)টাকায়
=৪ টাকায়
শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০
বা,{(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০= শতকরা লাভ
বা,বিক্রয়মূল্য-ক্রয়মূল্য= (ক্রয়মূল্য* শতকরা লাভ)/১০০
বা,বিক্রয়মূল্য-৪=(৪*২৫)/১০০
বা,বিক্রয়মূল্য-৪=১০০/১০০
বা,বিক্রয়মূল্য-৪=১
বা,বিক্রয়মূল্য=৪+১
বা,বিক্রয়মূল্য=৫
সঠিক উওর ঘ।




৫।প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে।
ক।৩০ টাকা 
খ।২৫ টাকা 
গ।২৭.৫০ টাকা 
ঘ।২৮ টাকা
সমাধানঃ
১ ডজন=৩ হালি
৩ হালি কমলা কিনে ৭৫ টাকায়
১ হালি কমলা কিনে (৭৫/৩) টাকায়
=২৫ টাকায়
শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০
বা,{(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০= শতকরা লাভ
বা,বিক্রয়মূল্য-ক্রয়মূল্য= (ক্রয়মূল্য* শতকরা লাভ)/১০০
বা,বিক্রয়মূল্য-২৫=(২৫*২০)/১০০
বা,বিক্রয়মূল্য-২৫=৫০০/১০০
বা,বিক্রয়মূল্য-২৫=৫
বা,বিক্রয়মূল্য=২৫+৫
বা,বিক্রয়মূল্য=৩০
সঠিক উওর ক।




৬।একখানা গাড়ির বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান।শতকরা লাভ বা ক্ষতির হার কত?
ক।ক্ষতি ২০% 
খ।লাভ ২০%
গ।লাভ ২৫% 
ঘ।ক্ষতি ২৫%
সমাধানঃ
ক্রয়মূল্য ১ হলে বিক্রয়মূল্য ৪/৫ ।১ এর চেয়ে ৪/৫ ছোট।তাই ক্ষতি হবে।
ক্ষতি= ক্রয়মূল্য- বিক্রয়মূল্য
=১-(৪/৫)
=১/৫
শতকরা ক্ষতি= (ক্ষতি/ক্রয়মূল্য)*১০০
={(১/৫)/১}*১০০
=২০
সঠিক উওর ক।

*

Post a Comment (0)
Previous Post Next Post

POST ADS-1

POST ADS--2